হোম > বিশ্ব

থাইল্যান্ডের ত্রাত প্রদেশে কারফিউ জারি

আতিকুর রহমান নগরী

ছবি: সিএনএন

কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের জেরে দক্ষিণ-পূর্ব ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। রোববার থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্যাংককে এক সংবাদ সম্মেলনে কারফিউয়ের ঘোষণা দেন। শনিবার রাতভর দু’পক্ষের মধ্যে গোলা ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে বাস্তুচ্যত হয়েছে দু’পক্ষের লাখ লাখ মানুষ। খবরসিএনএনের

গত মে মাসে সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশী বেশ কয়েকবার সীমান্ত সংঘাতে জড়িয়েছে।

থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘থাইল্যান্ড সমস্যার কূটনৈতিক সমাধানে রাজি। তবে আলোচনা করার আগে কম্বোডিয়াকে বৈরিতা বন্ধ করতে হবে।’

থাই বাহিনী জানিয়েছে, তারা কম্বোডিয়ার উপকূলীয় কোহ কং প্রদেশে ভারী অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহৃত একটি সেতু ধ্বংস করেছে। কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ করেছে।

ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে, তবে পর্যটন দ্বীপ কোহ চ্যাং এবং কোহ কুদ করফিউয়ের আওতার বাইরে থাকবে। এরআগে সেনাবাহিনী সাকেও প্রদেশে কারফিউ জারি করেছিল, যা এখনো বলবৎ রয়েছে।

ঔপনিবেশিক যুগের ৮০০ কিলোমিটার ভাগ করা সীমান্তের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের জেরে এই সংঘাতের সূত্রপাত। নতুন করে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২৫ জন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে উভয় পক্ষের সাত লাখের বেশি মানুষ।

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত