হোম > বিশ্ব

৪০০ উটপাখি হত্যার নির্দেশ কানাডায়, কারণ কী

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার এক খামারের ৪০০ উটপাখি হত্যার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (CFIA)-এর পক্ষে রায় দিলে খামারটির ‘সম্পূর্ণ জনসংখ্যা হ্রাস’ বা গণহারে নিধন কার্যক্রম চালানোর পথ খুলে যায়। আদালত রায়ে জানায়, বার্ড ফ্লু কারণে এই উটপাখির পাল জনস্বাস্থ্য ও পোল্ট্রি শিল্পের জন্য বড় ধরণের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

অন্যদিকে খামারের মালিকরা দাবি করেছেন, সর্বশেষ জানুয়ারিতে বার্ড ফ্লুতে মারা যাওয়ার পর পাখিগুলো এখন সুস্থ এবং ইতোমধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। তারা আদালতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, ‘এরা প্রাগৈতিহাসিক প্রাণী, যারা লক্ষ লক্ষ বছর ধরে টিকে আছে, কিন্তু এখন প্রশাসনের সিদ্ধান্তে বিলুপ্তির মুখে।’

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র উটপাখিগুলোকে রক্ষা করতে হস্তক্ষেপের অনুরোধ করেন, আর চিকিৎসক মেহমেত ওজ তাদের যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রস্তাব দেন। তবে CFIA জানিয়েছে, তাদের পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী এবং নিধন কার্যক্রম দ্রুত শুরু হবে।


সূত্র: আনাদুলু এজেন্সি

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প