হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির বিরুদ্ধে মিনেসোটার মিনিয়াপলিসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শুক্রবার তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় নামেন তারা। এ সময় অভিবাসনসংক্রান্ত কঠোর পদক্ষেপ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার মিনিয়াপলিসে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রচণ্ড এই ঠান্ডার মধ্যেই ৫০ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন বলে জানিয়েছেন বিক্ষোভের আয়োজকেরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে টার্গেট সেন্টারে জড়ো হন।

আয়োজক ও বিক্ষোভকারীরা জানিয়েছেন, মিনেসোটাজুড়ে কয়েক ডজন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল এবং শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন।

মাত্র এক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এফোর্সমেন্ট (আইসিই) অফিসারদের সমর্থনে মিনিয়াপলিস সফর করেন। তিনি বলেন, আইসিই অভিবাসন আইন লঙ্ঘনকারীদের আটক করতে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে।

কৃষিতে রাসায়নিক কীটনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন মিশেল বাশেলে

ট্রাম্পের বিজয় তোরণে থাকবে ড্রোন ও অস্ত্রের মজুত

তিন সন্তান হত্যার ঘটনায় মুখ খুললেন প্যাট্রিক ক্ল্যান্সি

নারী খুনিদের নিয়ে কেন এত আগ্রহ

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

গ্রিনল্যান্ডে বাড়বে মার্কিন সেনা, স্থাপন হবে সামরিক ঘাঁটি

ঔপনিবেশিক শাসনের জন্য ব্রিটেনের কাছে ক্ষতিপূরণ দাবি

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের