হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের হাতে নোবেল পুরস্কারের মেডেল তুলে দিলেন মাচাদো

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

হোয়াইট হাউসের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পান মাচাদো।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি প্রতীকীভাবে সোনার মেডেলটি ট্রাম্পকে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, “মারিয়া আমাকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল দিয়েছেন। এটি পারস্পরিক সম্মানের এক অনন্য প্রকাশ।”

তবে এ বিষয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগ বা বাতিল করা যায় না। অর্থাৎ, মেডেল কারও হাতে দেওয়া হলেও পুরস্কারপ্রাপ্তের স্বীকৃতি ও মর্যাদা মাচাদোর কাছেই বহাল থাকবে।

বৈঠক শেষে ক্যাপিটল ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাচাদো। তিনি জানান, ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবেই এই সম্মানসূচক উপহার দেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার রাজনৈতিক সম্পর্ক এবং দেশটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাচাদো এ উদ্যোগকে ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে তুলে ধরতে চান।

সূত্র: এএফপি

এসআর/এসআই

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

ইবিতে ছাত্রদল-শিবির মারামারি, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

‘রাসুলের জীবনী শুধু পড়লে হবে না, তার আদর্শকে জীবনের অংশ করে তুলুন’

পানিতে তলিয়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

শরীয়তপুরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ইসরাইলি ড্রোন হামলায় নিহত লেবানন প্রবাসীর লাশ সাতক্ষীরায়

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন