হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের শুল্ক রাজনীতির বিপরীতে ইইউ–দক্ষিণ আমেরিকার জোট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে শুল্ক হুমকি, বাণিজ্য অনিশ্চয়তা ও সুরক্ষাবাদের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোট একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তুরস্কভিত্তিক হুররিয়েত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২৭ দেশের ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কোসুরের সদস্য ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠিত হলো। প্রায় ২৫ বছর ধরে চলা জটিল আলোচনার পর চুক্তিটি বাস্তবায়নের পথে এগোল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক আরোপ ও বাণিজ্য হুমকির প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক ইউরোপীয় দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

অনুষ্ঠানে ইইউ প্রধান উরসুলা ভন ডের লেইন বলেন, ‘আমরা শুল্কের বদলে ন্যায্য বাণিজ্য এবং বিচ্ছিন্নতার বদলে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বেছে নিয়েছি।’

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একে উত্তেজনাপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে স্পষ্ট বার্তা বলে অভিহিত করেন। ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা বলেন, এই চুক্তি বাণিজ্যকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিপরীত অবস্থান তুলে ধরে।

নেতারা আশা প্রকাশ করেন, এই চুক্তি উভয় অঞ্চলে কর্মসংস্থান, সমৃদ্ধি ও নতুন সুযোগ সৃষ্টি করবে।

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প