হোম > বিশ্ব > আমেরিকা

নোবেল না পাওয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে যা বললেন ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তার আর ‘শুধুমাত্র শান্তির’ কথা ভাবার কোনো প্রয়োজন নেই। সোমবার প্রকাশিত ওই বার্তায় তিনি এই মন্তব্য করেন।

বার্তায় ট্রাম্প লেখেন, ‘৮টি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি আর শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না।’

নরওয়ের সংবাদপত্র ভিজিকে স্টোরের কার্যালয়ের বরাতে জানিয়েছে, বার্তাটির সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রও এএফপিকে একই তথ্য নিশ্চিত করেছে।

একই দিনে প্রকাশিত আরেকটি বার্তায় ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতেও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ডেনিশ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না আসে, তাহলে বিশ্ব নিরাপদ থাকবে না।

জোনাস গাহর স্টোরকে লেখা ওই বার্তায় ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।” স্টোরের দপ্তর এএফপিকে এই বার্তার সত্যতাও নিশ্চিত করেছে।
সূত্র: আল আরাবিয়্যা।

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প