হোম > বিশ্ব > আমেরিকা

জেলেনস্কিই সম্ভাব্য শান্তিচুক্তি আটকে রেখেছে, পুতিন নয়: ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া নয়, বরং ইউক্রেনই সম্ভাব্য শান্তিচুক্তি বাধাগ্রস্ত করছে। বুধবার (১৪ জানুয়ারি) ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় চার বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত। তিনি বলেন, “আমার মনে হয় তিনি (পুতিন) একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি— এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প সরাসরি জেলেনস্কির দিকে ইঙ্গিত করেন।

ট্রাম্পের এই মন্তব্য জেলেনস্কির প্রতি তার অসন্তোষের ইঙ্গিত বহন করে। তিনি মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথায় বেশি বিশ্বাসী হিসেবে সমালোচিত হয়েছেন; যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইনপ্রণেতাদের হতাশ করেছে।

রয়টার্সের গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে আসছে যে পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনো ত্যাগ করেননি। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই প্রতিবেদন অস্বীকার করেছিলেন।

এসআর/এসআই

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প