হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পের অনুরোধে কিয়েভে এক সপ্তাহ হামলা স্থগিত করতে সম্মত পুতিন

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, এই বিরতি আগামী রোববার পর্যন্ত কার্যকর থাকবে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তীব্র শৈত্যপ্রবাহের কারণে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হওয়ায় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই অনুরোধ জানান। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যে মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে, সেটি এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই অনুরোধ করা হয়েছে।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার ধারাবাহিক হামলার ফলে কিয়েভের বহু এলাকায় বর্তমানে হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা না চালানোর জন্য প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলেন। তবে ঠিক কবে এই অনুরোধ জানানো হয়েছে, সে বিষয়ে মস্কো বা ওয়াশিংটন কেউই নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এর আগের দিন হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, প্রচণ্ড শীতের কারণে তিনি পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও অন্যান্য শহরে গোলাবর্ষণ বন্ধ রাখতে অনুরোধ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধ রাখে, তাহলে ইউক্রেনও পাল্টা হামলা চালাবে না।

এক ভাষণে জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক সপ্তাহ জ্বালানি স্থাপনায় হামলা না করার যে প্রস্তাব এসেছে, তার সময় গণনা ইতোমধ্যেই শুরু হয়েছে। এখন বিষয়টি ইউক্রেনের অংশীদার দেশগুলো এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

‘ভারতে গোয়ালঘরে’ স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী