
নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কেটে ফেলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি বক্স কালভার্টের সংযোগ সড়ক ও কাঠের সেতু নির্মাণের অজুহাতে নভেম্বর মাসের শুরু থেকে অদ্যাবধি সরকারি রাস্তার পাশে থাকা অন্তত ১৩টি গাছ কেটে ফেলা হয়েছে। কাটা এসব গাছের আ







