শিক্ষাপ্রাণিসম্পদ শিক্ষার আলোকবর্তিকা
একদিকে সাগরের বিস্তৃত জলরাশি আর অন্যদিকে সবুজ বনানিতে আচ্ছাদিত পাহাড়ের সারি। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বন্দরনগরী চট্টগ্রাম। প্রাচ্যের রানিখ্যাত চট্টগ্রামের প্রাণকেন্দ্র খুলশীর মনোরম পরিবেশে শিক্ষার আলো ছড়াচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।






