
ব্রিজ নির্মাণ হলেও দুঃখ দূর হয়নি ছয় গ্রামের মানুষের
গাইবান্ধার সাঘাটা উপজেলার কাকড়াগাড়ী বিলের ওপর ব্রিজ নির্মাণ করা হলেও দুর্ভোগ কমেনি ছয়টি গ্রামের মানুষের। মাত্র ৬ ফুট চওড়া ব্রিজটিতে একসঙ্গে একটি ভ্যান চলাচল করতে পারে। একটি ভ্যান ব্রিজে উঠলে বিপরীত দিক থেকে অন্য কোনো যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও চলাচলের সুযোগ থাকে না। ফলে প্রতিদিনই সৃষ







