ফিচারকঠোর পরিশ্রমে বদলে গেল তানজিনার জীবন
আমাদের দেশের নারীদের গল্প যেন একেকটি সংগ্রামের আখ্যান। কেউ শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে হয়েছেন সফল, কেউ টেনে তুলেছেন বিপর্যস্ত পরিবারকে। আবার কেউ কেউ ঝুঁকি জেনেও বিনিয়োগ করে পেয়েছেন সাফল্য। তেমনি একজন নারী তানজিনা হক।




