ফিচারবুনো ফুলের গন্ধে ঘোর লাগা সময়ে
থানছিগামী একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। দেখতে লক্কড়ঝক্কড় মার্কা হলেও পাহাড়ি উঁচুনিচু খাড়া বাঁক নেওয়া পথে যাত্রী পরিবহনকারী ঝুঁকিপূর্ণ এ গাড়িগুলোই মানুষের একমাত্র ভরসা। বাসের হেলপার ও ড্রাইভার দুজনই মারমা উপজাতির।


