
কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ পেয়েছেন জেলেরা। বিপুল পরিমাণ এই ইলিশ ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। দীর্ঘদিন সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার পর এক ট্রলারে এত বিপুল মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি। শুক্রবার দুপুরে ইলিশবোঝাই এফবি জুনাইদ







