সারা দেশট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের পর মারা গেলেন নাতি
দাদা নির্মল চন্দ্র সরকার ছেলে ও নাতিকে নিয়ে আলমবিদিতর এলাকার একটি মেয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে সড়কের ওপর খড় শুকিয়ে রাখার কারণে মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৮-১৯৫৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।







