
রাউজানে অস্ত্র ঠেকিয়ে নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে সামশুন নাহার নামের এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর গুজরা রাজচন্দ্র পাড়াস্থ ডিসি (নতুন বাজার সড়ক) সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, বড়ঠাকুরপাড়া ইসমাইল সওদাগর এলা







