সারা দেশ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
দীর্ঘ ৯ ঘণ্টা পর বেলা ৩টার দিকে খুলনার সাথে ঢাকা, রাজশাহী ও চিলাহাটি রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ট্রেন স্টেশনে প্রবেশের আগমুহূর্তে লাইনচ্যুত হয়।







