মাটিবোঝায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

মাটিবোঝায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের আমবাজার এলাকায় মাটিবোঝায় ট্রাক্টরের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

বিজ্ঞাপন

নিহত শাজাহান শেখ (৫৫) উপজেলার এলাঙ্গী গ্রামের শেখপাড়ার মোকাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার রাজিব হোসেন বলেন, ‘আমার দোকানের সামনে দিয়ে মাটিবোঝায় ট্রাক্টর যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি সড়কের ওপর পড়ে আছে বাইসাইকেল আরোহী। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’

নিহতের ভাই মাহবুবুর রহমান বলেন, দুই দিন আগে মেয়ের অপারেশন করিয়েছেন কোটচাঁদপুরের একটি ক্লিনিকে। শুক্রবার সন্ধ্যারাতে সেই মেয়ের জন্য ক্লিনিকে ভাত নিয়ে যাচ্ছিলেন শাহজাহান শেখ। কোটচাঁদপুর আমবাজার মোড়ে পৌঁছালে ট্রাক্টর ধাক্কা দেয়। এতেই শাহজাহান আলী নিহত হন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, দুর্ঘটনার খবর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পেয়েছি। এরপর পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর বলা সম্ভব হবে কীভাবে ঘটনা ঘটেছে। ট্রাক্টর ও চালক পালিয়ে গেছে।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন