Upazilla Correspondent Pakundia (Kishorgonj)

বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে প্রবেশ করেছে। মেধাবীদের জন্য এখন বিশ্বের দরজা উন্মুক্ত। জ্ঞান, বুদ্ধি, মেধা ও যোগ্যতার প্রতিযোগিতা চলছে সর্বত্র। তাই শিক্ষার্থীদের এ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা সহকারী কমিশনার (অ্যাসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন রিফাত জাহান। বুধবার বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ওইদিন দুপুরে পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলেক্ষ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে রোববার সকালে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবে নীলা (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এঘটনায় তার ছোট বোন নীহা (৯) এখনো নিখোঁজ রয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ষাইটকাহন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দেন মা-বাবা।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।