
যুবদল নেতাকে তুলে নেওয়ার এক যুগেও মেলেনি সন্ধান
র্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ১২ বছর অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ফেনী শহর যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের। এক যুগের দীর্ঘ প্রতীক্ষায় আজও তার পথ চেয়ে আছেন বৃদ্ধা মা রৌশন আরা এবং দুই সন্তান ফারিয়া ও নিশাত। প্রিয়জনের খোঁজ না পেয়ে পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ







