
সব হারিয়ে প্রিয়তমাকে নিয়ে ভাসমান জীবন সুখেনের
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে ডিঙি নৌকায় বাঁধা ছোট্ট এক সুখের নীড়। সেই নীড়েই কয়েক যুগ ধরে বসবাস সুখেন বিশ্বাস ও তার স্ত্রী নমিতার। বিশাল এই পৃথিবীর কোথাও তাদের স্থায়ী ঠিকানা হয়নি। সব হারিয়ে প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নিয়ে নদে ভাসমান জীবনই এখন তাদের নিয়তি।




