
ফুটবল প্রেমের কাছে পরাস্ত রাজমুকুট
দক্ষিণ-পূর্ব লন্ডনের কাদামাখা ফুটবল মাঠে তাকে সবাই চেনে ‘বিগ জি’ নামে। তার সাধারণ কাজ গোলপোস্ট আগলানো আর গলা ফাটিয়ে সতীর্থদের দিকনির্দেশনা দেওয়া। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ড্যাশিং গোলরক্ষকের জীবনটা বেশ চেনা ছকে বাঁধা—কাজের পর ক্লাবের ড্রেসিংরুম, পরিবার আর সবুজ ঘাসের ফুটবল মাঠ। কিন্তু নিয়তির







