
শিবচরে দখল-ভরাটে মৃতপ্রায় ময়নাকাটা নদী
মাদারীপুর জেলার শিবচর উপজেলার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা ময়নাকাটা নদী এখন মৃতপ্রায়। দখল, বালু ভরাট, মাটি ফেলে ভরাট ও দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতায় নদীটির স্বাভাবিক প্রবাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমেও আগের দিনের সেই পানি, স্রোত কিংবা নৌযানের চলাচল চোখে পড়ে না। কোথাও







