হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে শিশু নিহত

হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে শিশু নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আরিশা জান্নাত নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক যাত্রী। তার বয়স ১০মাস। আরিশা ভাংগা উপজেলার গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার মা ডাক্তার দেখানোর জন্য সদরপুর হাসপাতালে যাওয়ার পথে হাতির ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। মায়ের সঙ্গে শিশুটিও গাড়ির নীচে চাপা পড়ে। এসময় হাতি নিয়ে রাস্তায় গাড়ি থেকে চাঁদা তুলছিলেন বকুল নামে ওই ব্যাক্তি। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে শিশুটি মারা যায়।

এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মালিক বকুল মিয়াকে(২৪) গণপিটুনী দিয়ে হাতিটিকে আটক করে । খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মালিককে আটক করে থানায় নিয়ে আসে।

আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, হাতির মালিককে আটক করা হয়েছে। শিশুর পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন