আ.লীগের সঙ্গে এ দেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না: আনিসুর রহমান

আ.লীগের সঙ্গে এ দেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না: আনিসুর রহমান

গোপালগঞ্জের মানুষের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে আচরণ করেছে, তাতে এ দেশের মানুষের সঙ্গে দলটির কোনো সম্পর্ক থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বিজ্ঞাপন

শনিবার মাদারীপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) জেলা শাখার পরিচিতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার অভিযোগ করেন, ক্ষমতা পেয়ে আওয়ামী লীগ গোপালগঞ্জের সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে।

থানা ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের আচরণের কারণে দলটি মানুষের হৃদয় থেকে সরে গেছে এবং এ দেশের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।

বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. গোলাম সরোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক এবং সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন।

অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য গঠিত ২১ সদস্যের জেলা কমিটির পরিচিতি তুলে ধরা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন