কিশোরগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি সালাহ উদ্দিন, সম্পাদক রিপন

কিশোরগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি সালাহ উদ্দিন, সম্পাদক রিপন
সভাপতি হিসেবে মো. সালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান রিপন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. সালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান রিপন নির্বাচিত হয়েছেন। শনিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারী ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গরীবে নেওয়াজ শাকিল এবং সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমানের উপস্থিতিতে জেলার ৭৬ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মো. সালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান রিপনকে নির্বাচিত করেন।

নবনির্বাচিত সভাপতি মো. সালাহ উদ্দিন বলেন, সহকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই তার লক্ষ্য।

সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান রিপন বলেন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং প্রশাসনিক কর্মকর্তাদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।

এ সময় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

সভায় আগামী এক সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের পারস্পরিক সম্মতিতে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন