বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (বিরামপুর) দিনাজপুর

বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল গ্রেপ্তার

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

বিরামপুর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৯ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। তার বিরুদ্ধে বিরামপুর থানায় ভূমি দখল ও হত্যার মামলা রয়েছে।

বিরামপুর থানার ডিউটি অফিসার এস আই আশরাফ বলেন, বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। এরপর তাকে দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন