খুলনার রূপসায় কায়কোবাদ আহমেদ জুবা (২৬) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গত সোমবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। তিনি রামনগর নিবাসী আ. সামাদ শেখের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ মাস বয়সি একটি কন্যাসন্তান রেখে গেছেন।
বিজ্ঞাপন
যোবায়ের আহমেদ জুবা একজন খেলোয়াড় ছিলেন। রামনগর প্রিমিয়ার লিগের (আরপিএল)
একজন আইকনিক খেলোয়াড় ছিলেন তিনি।
তার অকালমৃত্যুতে রামনগর যুবক-তরুণদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ফিউচার টার্গেট যুব একাডেমির নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

