সাদুল্যাপুরে হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সাদুল্যাপুরে হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

গাইবান্ধার সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর গ্রামের শিরাজ শেখ (১৩) নামে এক হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি আমগাছে মরদেহটি ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত শিরাজ শেখ ওই গ্রামের সৈয়দ শেখের ছেলে। নিহতের স্বজনেরা জানান, সে একজন হাফেজ শিক্ষার্থী।

সাদুল্লাপুর থানার ওসি হাবিবুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন