করতোয়া নদীতে পড়ে চার বছরের শিশুর মৃত্যু

করতোয়া নদীতে পড়ে চার বছরের শিশুর মৃত্যু
স্বজদের আহাজারি। ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে রাফিউল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকার অটোরিকশাচালক আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার খেলার ছলে বাড়ির কাছেই করতোয়া নদীর পাড়ে যায় রাফিউল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

আশঙ্কাজনক অবস্থায় রাফিউলকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি একরামুল হোসাইন বলেন, নদীতে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন