আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সাভারে এমনটা দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে ঢাকার সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডে বোধিজ্ঞান ভাবনা (বৌদ্ধ বিহার) কেন্দ্রে কঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন। এসময় তিনি আরো বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নতি রয়েছে, যা ঢাকার এক সাংবাদিক নিজেই দাবি করে জানিয়েছেন। তিনি আরো বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকেই অনেক কথা বলতে পারেন, প্রশ্ন তো আর থামানো যায় না। তিনি আরো বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়াারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়কের সভাপতি রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে উৎসবে বক্তব্য রাখেন এইএস-এর এমডি শুভাশীষ চাকমা, আশুলিয়ার আলিফ গার্মেন্টের চেয়ারম্যান আকতার হোসেন রানা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অবসরপ্রাপ্ত লে. কর্নেল দিদারুর আলম, ব্রি. জে. মো. তানভীর ইকবাল, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভুষন বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বিরাককোড প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন