জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে।

সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ অনুযায়ী ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ পণ্যটি জিআই নিবন্ধন লাভ করে। জিআই নিবন্ধন সনদে পণ্যটির নিবন্ধন নম্বর ৬৪ এবং নিবন্ধনের তারিখ ২০ মে ২০২৪ উল্লেখ রয়েছে।

দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত এই বিশেষ ধরনের গুড় তার স্বতন্ত্র স্বাদ, গুণগত মান ও ঐতিহ্যের কারণে দেশজুড়ে পরিচিত। জিআই স্বীকৃতির ফলে এ পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, হাজারি গুড় জিআই সনদ পাওয়ায় এটি সমগ্র মানিকগঞ্জবাসীর জন্য আনন্দের ও গর্বের বিষয়। এই স্বীকৃতির মাধ্যমে হাজারি গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, উৎপাদকদের স্বার্থ রক্ষা এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানিকগঞ্জের এই বিশেষ পণ্যের পরিচিতি বাড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন