মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, বেলাবো, (নরসিংদী)

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

বেলাবোতে মোটরসােইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত এবং আহত হয়েছে আরো দুই জন।

নিহতরা হলেন উপজেলার বীরবাগবের গ্রামের ইতালি প্রবাসি মামুন মিয়ার ছেলে সোহান (১৪) এবং নুরুল ইসলামের ছেলে নাহিদ ( ১৪)। তারা দুই জনই হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

অন্যদিকে আহতরা হলো উপজেলা সদরের বেলাবো গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে শুভ ( ৩০) এবং বীরবাগবের গ্রামের সুমন মিয়ার ছেলে সিয়াম ( ২৮)।

শুক্রবার রাত ৮ দিকে বেলাবো পুড়াদিয়া রাস্তার বটতলী বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানান মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন