আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা

বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত মো. রফিক হাওলাদার (৪০) গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ভান্ডারীকাঠি গ্রামের আনেস হাওলাদারের ছেলে ও তার স্ত্রী মোসা. সালমা বেগম (৩০)। তারা বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার রাত ৭টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভান্ডারীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, হামলাকারী ছাত্রলীগ কর্মী নয়ন হাওলাদার রফিক হাওলাদারের ব্যবহৃত তার ঘরের পল্লী বিদ্যুতের মিটার থেকে বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে তর্কাতর্কির একপর্যায়ে নয়ন হাওলাদার ও উজ্জল হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করেনৈ। এ সময় তার স্ত্রী সালমা বেগম তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তার শ্লীলতাহানি করে পিটিয়ে তাকেও আহত করেন। স্থানীয়রা চিৎকার শুনে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলাকারী ছাত্রলীগের কর্মী নয়ন হাওলাদার ভান্ডারীকাঠি গ্রামের নজরুল হাওলাদারের ছেলে এবং উজ্জ্বল হাওলাদার একই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

আহত বিএনপি নেতা মো. রফিক হাওলাদার জানান, বিদ্যুতের অবৈধ সংযোগ না দেওয়ার কারণে ছাত্রলীগের কর্মী নয়ন হাওলাদার ও উজ্জ্বল হাওলাদার হামলা চালিয়ে তাকেসহ তার স্ত্রীকে মারধর করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকারকে কে এম সোহেল রানা বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...