আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে গাড়িসহ ১০০ গাছ জব্দ করলো বন বিভাগ

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরে গাড়িসহ ১০০ গাছ জব্দ করলো বন বিভাগ

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে পাচারের সময় একটি পিকআপভর্তি প্রায় শতাধিক গজারি গাছ জব্দ করেছে বন বিভাগ। এ সময় চালক ও তার সহকারীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

জানা যায়, শ্রীপুর রেঞ্জের গোসিংগা বিটের পাকিয়াব সাব-বিটের ভুলেশ্বর এলাকায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে একটি কাভার্ডভ্যানে করে শতাধিক গজারি গাছ অবৈধ করাতকলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে শ্রীপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. মোকলেছুর রহমান রাতেই অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কাভার্ডভ্যান ও শতাধিক গজারি গাছ জব্দ করা হয়েছে।

শ্রীপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. মোকলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। সংরক্ষিত বন বিভাগের গাছ পাচার করছিল একটি চোরাই সিন্ডিকেট। আমরা অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ শতাধিক গজারি গাছ জব্দ করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক ও সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। তবে গাছ ও গাড়ি আটক করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন