আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়াউর রহমান স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করেছিলেন: প্রতিমন্ত্রী টুকু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জিয়াউর রহমান স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করেছিলেন: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর বাকশাল আমলে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো খুলে দিয়ে এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করেছিলেন।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পৌর উদ্যান কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমকে পুরোপুরি উন্মুক্ত করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করেছিলেন। কাজেই আগামী দিনে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

তিনি আরো বলেন, ‘আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই।’ টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, দ্য0 ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নিবাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু:জুবায়েদ মল্লিক বুলবুল,সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ।

ইফতার মাহফিলে জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, জেলা ব্যাবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবে সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীষ শেখর সহ টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...