গণপিটুনিতে নিহত বাবা-ছেলের লাশ কবর থেকে উত্তোলন

গণপিটুনিতে নিহত বাবা-ছেলের লাশ কবর থেকে উত্তোলন
ছবি: আমার দেশ

গণপিটুনিতে নিহত সেলাম খান ও তার ছেলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে তারা নিহত হন।

আদালতের নির্দেশে বুধবার সকালে মরদেহ দুটি তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নিহত সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার ছেলে শান্ত খান চিত্রনায়ক ছিলেন। ময়নাতদন্তের জন্য কবর থেকে এ লাশ উত্তোলন করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। সবাই তাকে এক নামে বালু সেলিম হিসেবে চিনত। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন