ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

জেলা প্রতিনিধি, বাগেরহাট

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

বাগেরহাটে ঈদের ছুটিতে ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলি মাজার দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দর্শনার্থী শামীমা জানান, ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলী মাজারের দিঘির মনোমুগ্ধকর পরিবেশ মানুষের মনে জায়গা করে নিয়েছে। মানুষ অপরূপ সৌন্দর্যে গড়া এই নির্মল পরিবেশ উপভোগ করে। যে কারণে বাগেরহাটের এ দুটি দর্শনীয় স্থানে সময় পেলেই ঘুরতে আসে।

বিজ্ঞাপন

রূপসা থেকে ঘুরতে আসা দর্শনার্থী হাবিব বলেন, এখানে ঘুরতে এলে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায়। দিঘির পাড়ে ও মাজারের উন্মুক্ত পরিবেশে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। পাশাপাশি ষাটগম্বুজ মসজিদের প্রকৃতির সৌন্দর্য যেন দর্শনার্থীদের মন কেড়ে নেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ছুটি পেলে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসে বাগেরহাটের এই দর্শনীয় স্থান দুটিতে। ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী পীরের মাজারের দূরত্ব কম হাওয়ায় সাধারণত মানুষ একটা থেকে আর একটা স্থানে খুব সহজেই ভ্রমণ করতে পারে।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি মাজার কর্তৃপক্ষেরও রয়েছে বিশেষ নজরদারি।

বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরিফিন বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টিম সজাগ রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন