কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবি: আমার দেশ

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে সাকিবুল ইসলাম (১৭) ও অপূর্ব ইফতি তাইফ (১৬) নামে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন গড়াই নদীর হরিপুর ব্রিজ এলাকায় ওই শিক্ষার্থীদের মৃত্যু হয়। নিহত সাকিবুল ইসলাম সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের এলাকার নুরুল ইসলামের ছেলে এবং অপূর্ব ইফতি তাইফ একই এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থী স্থানীয় হাটশ হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বুধবার পরীক্ষা শেষে বেলা ২টার দিকে তারা দুই বন্ধু হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যায় তারা।

স্থানীয়রা দেখতে পেয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে নদীতে নামে এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...