দৌলতদিয়া-পাটুরিয়ায় এক ঘণ্টা পর নৌ চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া-পাটুরিয়ায় এক ঘণ্টা পর নৌ চলাচল শুরু

বৈরী আবহাওয়া ও তীব্র ঝড়ের দাপটে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে এক ঘণ্টা পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফেরি ও অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার প্রভাবে নদীতে তীব্র স্রোত ও বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ বেলা সোয়া ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দুপুর ১২টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এতে দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন ধীরে ধীরে পার হতে শুরু করে এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, বৈরী আবহাওয়া এবং তীব্র ঝড়ের কারণে বেলা সোয়া ১১টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় দুপুর ১২টা থেকে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন