আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত
ছবি: আমার দেশ

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়োকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিঙ্গাশোলপুর ইউনিয়নের দুই সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের ও উজ্জল শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধের জেরে বিগত দিনে সংঘাত সংঘর্ষে দুইপক্ষে বহু রক্তপাতের ঘটনা ঘটেছে। চলমান সেই বিরোধের জেরে সোমবার ভোরে খায়ের পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে বড়োকুলা গ্রামে উজ্জ্বল পক্ষের লোকজনের বাড়িঘরে চড়ায় হয়ে তিনজনকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে।

নিহতরা হলেন- খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ ও ফেরদৌস সিকদার। এসময় গুরুত্বর আহত করা হয় অন্তত ৬ জনকে। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে ফেরদৌস সিকদারের ছেলে গুরুত্বর আহত মুন্নাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে খায়ের পক্ষের দাবি একই গ্রামের ওছিকুর নামে তাদের একজনকে উজ্জল পক্ষের কুপিয়ে হত্যা করে। এ ঘটনার জেরে বড়কুলা গ্রামে খায়ের পক্ষের কয়েকটি বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। খবর পেয়ে সেনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ দিকে নড়াইল সদর হাসপাতালের চার জনের লাশের ময়নাতদন্ত হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সেনাও পুলিশের অভিযান চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন