কুমিল্লায় মাদক কারবারি যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদক কারবারি যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা জসিম উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার কুমিল্লা-সালদা সড়কে ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠন এবং সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক সম্রাট জসিম উদ্দিন মাদক কারবার চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন,সহসভাপতি মোহন মিয়া, বিএনপি নেতা মোশারফ হোসেন মাষ্টার, দুলাল মিয়া, মানিক মিয়া, নাসির উদ্দীন , ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুব আলম, নেতা টিটু, মীর মামুন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, নাসির উদ্দীন , সোহেল, বাহা উদ্দিন, ইমন হোসেন, মোশারফ হোসেন, আল আমিন, ফারুক আহমেদ, ফারুক হোসাইন ২, ইউনিয়ন ছাত্র দলের নেতা সাগর আহমেদ রাজ, নেতা রাসেল, জাহিদুল, সুমন, নাজমুল, ইফাত প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন