ফসলি জমির মাটি কাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

ফসলি জমির মাটি কাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৭টা ৫০মিনিট থেকে দুপুর ১টা ৫০মিনিট পর্যন্ত বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার খাল এবং ধলেশ্বরী শাখা নদীর তীরে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেতকা ব্রিজ থেকে প্রায় ১ কিলোমিটারের মধ্যে ফসলি জমির মাটি কেটে ট্রলারে বোঝাই করছিলেন তারা। এ সময় মাটিবোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন, ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন