বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা

তাহসিফের মোটরসাইকেল টঙ্গীর হাজীর মাজার থেকে উদ্ধার

তাহসিফের মোটরসাইকেল টঙ্গীর হাজীর মাজার থেকে উদ্ধার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল। ছবি: আমার দেশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেনেন্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় দেড় মাইল দূরে টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে নম্বরপ্লেট বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বিয়ষটি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক সাজ্জাদুর রহমান।

তিনি জানান, আটক তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা পিবিআইয়ের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

তবে মোটরসাইকেলটির যেহেতু নম্বরপ্লেট নেই সেহেতু এটি তাহসিফ সাউরির কি না তা বিআরটিএতে নিয়ে অধিকতর যাচাইবাছাই করে দেখা হবে।

এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের সঙ্গে তাহসিফ সাউরি মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে ২৮ অক্টোবর বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ঢাকার উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী নৌঘাট থেকে তাহসিফ সাউরির লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় পিবিআই সাউরির বন্ধু দ্বীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন