শ্রীমঙ্গলে লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

শ্রীমঙ্গলে লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সামনে জরিপ মিয়ার লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মৃত সুনিল সাঁওতাল (৩৫) রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে সুনিল সাঁওতাল ঘাস কাটতে জরিপ মিয়ার লেবুবাগানে যান। কিন্তু বাগানের চারিদিকে শূকর তাড়ানোর বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...