গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ফজলুল হক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ হেফাজতে নিয়েছে পশ্চিম থানা পুলিশ।
নিহত ফজলুল হক বেপারি গাজীপুর জেলার কাপাসিয়া থানার চিনাডুলি গ্রামের মৃত আব্দুল মতিন বেপারির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বেলা এগারোটার দিকে ওয়ার্কশপে বিদ্যুতের কাজ করছিলেন তিনি। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগে তার। এতে তার পেট ও কোমর ঝলসে যায়। পরে ওয়ার্কশপ কর্মচারী ও স্থানীয় দোকানদাররা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

