আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপি নেতার হয়রানি-চাঁদাবাজি-দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

এনসিপি নেতার হয়রানি-চাঁদাবাজি-দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কক্সবাজা‌রের কুতুবদিয়ায় এনসিপি নেতা রিদুয়ানুজ্জামান হেলালীর বিরুদ্ধে হয়রানি, চাঁদাবাজির ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার উপজেলার একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ভুক্তভোগী মো. সেলিম।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, রিদুয়ানুজ্জামান হেলালী সুবিধাবাদী নেতা, দীর্ঘদিন ধরে কখনো আওয়ামী লীগ আবার কখনো গণঅধিকার পরিষদ বা অন্য দলের পরিচয় দিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করে আসছেন। এখন এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক পরিচয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।

সেলিম বলেন, ‘আমি বিএনপির দুঃসময়ের কর্মী হওয়া সত্ত্বেও হেলালী ও তার ভাই মিজবাহ উ‌দ্দিন আমাদের পারিবারিক শত্রুতার রেশ ধরে চট্টগ্রামের বিভিন্ন মামলায় আমাকে মিথ্যা আসামি করেছে। পুলিশ দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে, কুতুবদিয়ায় নিরাপদে বসবাসও করতে পারছি না।’

তিনি আরো অভিযোগ করে ব‌লেন, হেলালীর নেতৃত্বে মাছের ঘের দখল, মাছ লুট, প্রতিপক্ষের ওপর সন্ত্রাসী দিয়ে হামলা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। চাঁদা না দিলে সাধারণ মানুষকে চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী বা রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি করছে। সম্প্রতি কৈয়ারবিল এলাকায় মাছের ঘের দখল সংক্রান্ত এক ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো হেলালীকে গ্রেপ্তার করেনি।

সংবাদ সম্মেলনে হেলালীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন