মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ

সাবেক উপমন্ত্রী আবদুল হাই মারা গেছেন

সাবেক উপমন্ত্রী আবদুল হাই মারা গেছেন
সংসদ সদস্য আবদুল হাই। ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আবদুল হাই ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)।

বুধবার দিবাগত রাত ১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মুন্সীগঞ্জের উন্নয়নে অসামান্য অবদান রাখায় গণমানুষের কাছে জনপ্রিয় এই নেতার মৃত্যুতে পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথম নামাজে জানাজা এবং পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন