২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির (পিপিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইলি বাহিনী । বর্তমানে তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর পরিস্থিতিতে’ আটক রাখা হয়েছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, ভয়ভীতি প্রদর্শন ও আটকের মধ্য দিয়ে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এরপর তাদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার মতো ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, কোনো অভিযোগ গঠন বা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখছে ইসরাইলি কর্তৃপক্ষ। সংগঠনটির ভাষ্য, এ ধরনের নীতি আরেকটি লঙ্ঘন ও অপরাধ। এর ফলে শিশুরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছে এবং পরিবার ও শিক্ষাজীবনের স্থিতিশীলতা থেকে বঞ্চিত হচ্ছে।

ইচ্ছামতো আটক শিশুদের মুক্তি নিশ্চিত করতে, নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত কার্যকর করতে এবং নির্যাতন, অনাহারে রাখা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বন্ধে ‘কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন