আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টিপু হচ্ছে ডিলন ভাইয়ের পারফেক্ট উত্তরাধিকার: আসিফ আকবর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

টিপু হচ্ছে ডিলন ভাইয়ের পারফেক্ট উত্তরাধিকার: আসিফ আকবর

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুফ মোল্লা টিপু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে একটি পোস্ট করেন । মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি ফেসবুকে পোস্টে লেখেন, টিপুকে আমি সব সময় বলেছি কুমিল্লা বিএনপির ভবিষ‍্যৎ কান্ডারি তুমি, তোমার নেতৃত্বেই ভরসা রাখি। আশা করি কুমিল্লা মহানগর এবং জেলা ছাড়িয়ে ইউসুফ মোল্লা টিপু একদিন জাতীয় রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আলো ছড়াবে।

ইউসুফ মোল্লা টিপু। ছাত্রনেতা থেকে রাজনীতিক। প্রয়াত ছাত্রদল নেতা মফিজুর রহমান ডিলন ভাইকে আমরা পেয়েছিলাম কলেজ জীবনে। তারপর কুমিল্লা শহরে ছাত্রদল থেকে ক‍্যারিশমেটিক কোনো ছাত্রনেতা আসেনি। টিপু হচ্ছে ডিলন ভাইয়ের পারফেক্ট উত্তরাধিকার।

টিপুকে আমি খুব গভীর ভাবে চিনি । করোনা মহামারিকালে টিপুর মানবিক সংগঠন বিবেক এর মাধ‍্যমে মৃত মানুষের লাশ দাফন এবং সৎকার করে সে বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে। সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে মানসিক দৃঢ়তা আর বিবেকবোধের অসাধারন সামঞ্জস্য টিপুর অনন‍্য গুনাবলীর মধ‍্যে অন‍্যতম।

প্রিয় টিপু- এই রাস্তা পিচ্ছিল বন্ধুর এবং আগুনে, তবে সফল হওয়া সম্ভব তোমার পক্ষেই।আশা করি টিপু তার ক‍্যারিয়ার এবং নামের প্রতি সুবিচার অক্ষুন্ন রাখবে। অভিনন্দন কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

ধন‍্যবাদ লিডার- জনাব তারেক রহমান। আপনি আমাদের মুগ্ধ করেই যাচ্ছেন। কুমিল্লা থেকে আপনাকেও অভিনন্দন। দীর্ঘায়ু হোন, সুস্থ‍্য থাকুন। ভালবাসা অবিরাম

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুফ মোল্লা টিপু।১৪ মার্চ শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

ছবি: সংগীতশিল্পী আসিফ ও ইউসুফ মোল্লা টিপুর ছবি ।‌

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...